মেলায় সেলফিতে উপহার দিচ্ছে ইউমিডিজি

৫ জুলাই, ২০১৯ ১৫:৪৫  
নমেলায় স্মার্টফোনে মূল্যছাড় দিচ্ছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি। কয়েকটি মডেলে এই মূল্যছাড় পাওয়া যাচ্ছে স্মাটফোন ও ট্যাব এক্সপোতে। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলায় অংশ নিয়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি। প্রতিষ্ঠানটি মেলায় ইউমিডিজি এ৩ মডেলের স্মাটফোনটি ছাড়ে পাওয়া যাচ্ছে ৭ হাজার ৯৯৯ টাকায়। এছাড়াও ইউমিডিজি ওয়ান প্রো ৫ হাজার ৯৯৯ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ১৪ হাজার টাকায়। ইউমিডিজি ওয়ান ১৫ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ছাড়ে পাওয়া যাচ্ছে ১৩ হাজার টাকায়। এই অফার ছাড়াও স্মার্টফোন মেলার ইউমিডিজি স্টলে এসে মেলার তিন দিন সেলফি তুলে ইউমিডিজি বাংলাদেশের ফেইসবুক পেইজে পোস্ট করলে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় ডিভাইস পুরস্কার। ইউমিডিজির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম ওবায়দুল্লাহ বলেন, নতুন প্রযুক্তির প্রতি তরুণদরা বরাবরই আগ্রহী। তাদের আগ্রহ ও চাহিদাকে গুরুত্ব দিয়েই ইউমিডিজি মেলায় এসেছে এবং ছাড় দিচ্ছে।